সিয়ামের স্ত্রী পাশে পেলেন পরীমণিকে

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে অবন্তী অনুরোধ করেন, তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও না করতে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, তার অনুরোধ অমান্য করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিও শেয়ার করেন চিত্রনায়িকা পরীমণি।
পোস্টে পরীমণি লেখেন, ‘আহারে… কেউ ন্যায্যভাবে শুধু আঙুল তুললেই হলো, ব্যাস! সে খারাপ, সে-ই খারাপ। দুনিয়ার সব দোষ তার।’

তিনি আরও লেখেন, ‘এই ভিডিওতে বেশিরভাগ কমেন্ট— “এমন কাপড় কেন পরেছে, তাহলে ক্যামেরার সামনে!” মানে সব দোষ তোমার— তুমি কেন নিজের পছন্দের পোশাক পরবে! আমরা তো শয়তান, আমরা তো শুধু দেখি।’

অবন্তীর ব্যক্তিত্বের প্রশংসা করে পরীমণি বলেন, ‘অবন্তীর মতো শান্ত স্বভাবের মানুষ খুবই কম। যারা তাকে চেনেন, তারা নিশ্চয়ই একমত হবেন।’
তিনি আরও যোগ করেন, ‘এই ধরনের পরিস্থিতিতে আমরা যারা নিয়মিত ক্যামেরার সামনে থাকি, তারা জানি কী ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। কম-বেশি আমরা সবাই এর ভুক্তভোগী।’ পরীমণির এই পোস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD