বিশ্বাসের রঙিন লাইন আসলে কী?

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারদের রহস্যময় পোস্ট ঘিরে চলছে গুঞ্জন। গত শুক্রবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নতুন ট্রেন্ড ছড়িয়ে পড়তে দেখা গেছে। দেশের অনেক জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের ব্যক্তিগত টাইমলাইনে ভেসে ওঠেছে সাদা-কালো ছবি, যার মধ্য দিয়ে চলে গেছে একটি রঙিন লাইন। আর সেই সাদা-কালো ছবিতে বাম হাতের ৩ আঙ্গুল প্রদর্শন করে বিশেষ একটি সাইন দেখিয়েছেন তারা। আর ক্যাপশনে সবাই হ্যাসট্যাগ ব্যবহার করে লিখেছেন বিশ্বাসের রঙিন লাইনের কথা।

ইনফ্লুয়েন্সারদের এই পোস্টগুলো নিয়ে ইতিমধ্যে নেট দুনিয়ায় কৌতূহল তৈরি হয়েছে। নেটিজেনরা ধারণা করছেন, এটি কোনো নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন বা সচেতনতামূলক উদ্যোগের অংশ। তবে কোন ব্র্যান্ড বা কিসের ক্যাম্পেইন তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। কৌতূহল সবারই প্রশ্ন, তিন আঙ্গুলে দেখানো বিশেষ সাইনের অর্থই বা কী? সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই রহস্যের আসল মানে জানতে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD