দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

দ্বিতীয় সন্তানের মা হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার (১৪ ডিসেম্বর) সকালেই কন্যা সন্তান জন্ম দিয়েছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সন্তানের আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল নিজেই।

ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভরে যায় একের পর এক শুভেচ্ছাবার্তায়। অভিনেতা-অভিনেত্রী থেকে কোয়েলের ভক্তরা অভিনন্দন জানাতে থাকেন তাঁকে।

২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন কোয়েল। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন কোয়েল ও তার স্বামী নিশপাল সিং।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD