ঢাকায় ভারতীয় দূতাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাত থেকে ঢাকার ভারতীয় দূতাবাসের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ।

সূত্র জানায়, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক সময়ের তুলনায় আরও জোরদার করা হয়েছে। বিশেষত, দূতাবাসের সামনে এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া, গুলশান ও প্রগতি সরণি এলাকার রাস্তাগুলোর দিকে তল্লাশি চৌকি বসানো হয়েছে, যদিও এই চৌকিগুলো স্বাভাবিক সময়েও থাকে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD