কাজলকে মেয়ে নাইসার সঙ্গে দেখে যা বললেন নেটিজেনরা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

মেয়ে নাইসা দেবগনের সঙ্গে ছবি শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। এরপরই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গত সপ্তাহে অভিনেত্রী ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছিলেন। এরপরই নেটদুনিয়ায় সেই ছবি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। মা-মেয়ের প্রশংসায় মেতে ওঠেন ভক্তরা।

ছবিতে মা-মেয়েকে একটি রেস্টুরেন্টে দেখা গেছে। কাজল নাইসার দিকে ঝুঁকে ছিলেন এবং হাতে চপস্টিক ধরেছিলেন। দু’জনই ক্যামেরার সামনে হাসছিলেন।

কাজল কালো পোশাক পরেছিলেন, আর নাইসা ছিলেন সাদাটে পোশাকে। ছবিটি শেয়ার করে কাজল লেখেন, ‘দুই মটর এক পডে অথবা দুই চপস্টিক এক বাক্সে (মটর পড এবং চপস্টিক ইমোজি)।’

সেই ছবি দেখে একজন নেটিজেন লিখেছেন, কাজলকে তার মেয়ের থেকেও অনেক তরুণ দেখাচ্ছে। আমি ভেবেছিলাম এটি এআই।’

আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন, ‘কাজল সেরা, তার যেন বয়স আরও কমছে। বোঝা দায় কে মেয়ে আর কে মা!’

প্রসঙ্গত, ২০০৩ সালের এপ্রিল মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কাজল। তখন নায়িকার বয়স ছিল ২৮ বছর। মা-মেয়ের বয়সের ফারাক বিস্তর। তবে ৫০ ছুঁয়েও নিজের চেহারা ঝরঝরে রেখেছেন কাজল।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD