মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, এইচএসসি পরীক্ষার বিষয়ে নতুন নির্দেশনা না পাওয়া পর্যন্ত দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা (টেস্ট) নেওয়া যাবে না। পরীক্ষার পরবর্তী সময়সূচি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বোর্ড উল্লেখ করেছে।

রোববার (৯ নভেম্বর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।

নির্বাচনী পরীক্ষার তারিখ পরবর্তী সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করেছে বোর্ড।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD