প্রেম করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
প্রেম করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

প্রেম করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেই এ তথ্য ফাঁস করলেন। বার্ষিক সংবাদ সম্মেলনে ‘আমি বিয়ে করতে চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে অংশ নেয়া তরুণ সাংবাদিক নজর এড়ায়নি ভ্লাদিমির পুতিনের। চোখে পড়তেই তাকে মনের কথা বলে দেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি বিয়ে করতে চাই’ লেখা ছোট্ট প্ল্যাকার্ডটি থেকে নজড় এড়ানো অসম্ভব। সে সম্ভবত বাকিদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন কিছু বলতে চায়’।

তরুণ এক সাংবাদিকের পোশাক নিয়ে কৌতুক করতে দ্বিধা করেননি ভ্লাদিমির পুতিন। কিরিল বাঝানোভ নামের ওই সাংবাদিকের পরিপাটি সাজগোজ দেখে পুতিন হেসেই বলেন, “তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সরাসরি রেজিস্ট্রি অফিসে (বিয়ে করতে) যাওয়ার প্রস্তুতি নিয়ে এসেছো।

কথা বলার সুযোগ পেয়ে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন কিরিল বাঝানোভ। বলেন, আমি জানি এই মুহূর্তে আমার প্রেমিকা এই লাইভ সম্প্রচার দেখছে। ওলেচকা, তুমি কি আমাকে বিয়ে করবে?

এ সময় নিজের বিয়েতে রুশ প্রেসিডেন্টকে আমন্ত্রণও জানিয়েছেন সাংবাদিক কিরিল। বলেছেন, ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ আমাদের বিয়েতে আপনি আসলে আমরা খুবই আনন্দিত হবো।

বছরের শেষ সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমাদের সাথে রাশিয়ার সম্পর্ক নিয়ে কথার পাশাপাশি, প্রেম-ভালোবাসা নিয়েও বেশ খোলামেলা কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। উপস্থাপক জানতে চেয়েছিলেন পুতিন প্রথম দেখায় প্রেমে পড়ায় বিশ্বাস করেন কিনা। এই প্রশ্নে হ্যা সূচক জবাবই দিয়েছেন তিনি।

এসময় পুতিন প্রেম করেন কিনা, এমন প্রশ্নও করেছেন এক সাংবাদিক। জবাবে সবাইকে অবাক করে দিয়ে ‘হ্যা’ উত্তর দিয়ে প্রেম করার কথা স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট।

তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি।

এদিকে, সংবাদ সম্মেলন চলাকালেই একটি চমকপ্রদ সুখবর পান কিরিল। উপস্থাপকের পক্ষ থেকে তাকে নিশ্চিত করা হয় যে, বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন তার প্রেমিকা।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD