জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, টাঙ্গাইলে জিডি ১২৯

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
জেমস কনসার্ট টাঙ্গাইল, মোবাইল চুরি কনসার্ট, টাঙ্গাইল খবর, বিন্দুবাসিনী স্কুল অনুষ্ঠান

টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ‘নগর বাউল’ জেমসের কনসার্ট ঘিরে নিরাপত্তা ঘাটতির অভিযোগ উঠেছে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশীপ উপলক্ষে মঙ্গলবার (১৩ মে) রাতে আয়োজিত এই কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়ে। কনসার্ট চলাকালে অন্তত ১২৯ জনের মোবাইল ফোন চুরি হয় বলে জানা গেছে, যারা পরবর্তীতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এছাড়া কনসার্ট চলাকালে কয়েকজন নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় দর্শকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আয়োজক কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় ছিল না, ফলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা যায়নি।

কনসার্টে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ দলের নেতৃবৃন্দ। রাত ৯টার দিকে জেমস মঞ্চে ওঠেন এবং জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ।

সেই ভিড়ের সুযোগে দুষ্কৃতকারীরা চুরি করে নেয় শতাধিক মোবাইল ফোন।

টাঙ্গাইলের স্থানীয় সাংবাদিক নাঈম খান রাব্বি বলেন, কনসার্টে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার ও ভাগ্নের দুটি মোবাইল ফোন চুরি হয়। ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকার বেশি।

অন্যদিকে, ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক জানান, সাংবাদিক পরিচয় দিয়েও ভিআইপি গেটে প্রবেশ করতে দেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, “মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল। এরপরও চুরির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১২৯ জন জিডি করেছেন।”

এ ঘটনায় আয়োজকদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD