স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

দক্ষিণ এশীয় (এসএ) গেমসে পদকজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই। সোমবার (২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

সাদিয়া সুলতানার বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার সাদিয়া আর নেই। দুপুর ২ টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে। আমরা এখন ওর মরদেহ হাসপাতাল থেকে বের করছি।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া। সোমবার সবার অলক্ষ্যে বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর আহত সাদিয়াকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD