বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যা বললো দিল্লি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৯ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার হুমকি ও হামলার বিষয়টি ভারত ধারাবাহিকভাবে ও দৃঢ়ভাবে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছে। এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার- অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সমস্ত সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, চরমপন্থী বাগাড়ম্বর, সহিংসতা ও উস্কানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন। এই ঘটনাগুলোকে কেবল মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না।

জসওয়াল জানান, বর্তমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ বাণিজ্য বন্ধ হবে না। এবং একইভাবে, বাংলাদেশ ও ভারতের মাঝে উভয় দিকেই বাণিজ্য অব্যাহত রয়েছে।

গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এই মামলায় সোমবার বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD