আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন ফারুকী

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রবিবার সন্ধ্যায় (১৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উপদেষ্টা ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি ছবি শেয়ার করে শফিকুল আলম ফেসবুক পোস্টে বলেন, আমাদের সংস্কৃতিবিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী। সোমবার (১৮ নভেম্বর) তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন। আমাদের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতি আনা যায়, সেই পরিকল্পনা তুলে ধরবেন।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD