ভোলায় আগ্নেয়াস্ত্র-হাতবোমাসহ আটক ৩

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ভোলায় একটি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও চারটি দেশীয় অস্ত্রসহ তিনজন কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

গত শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি টিম ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান চালায়।

অভিযানে উক্ত এলাকা হতে ০৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল (৩৬), মোঃ মামুন মাল (২২) এবং মোঃ শামীম মাল (১৯) কে ০১ টি আগ্নেয়াস্ত্র, ১০ টি হাতবোমা ও ০৪ টি দেশীয় অস্ত্র (০৪ টি রামদা) সহ আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল। পরবর্তীতে আটককৃত দুর্ধর্ষ সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD