যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে থাকার সময় হঠাৎ বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে তার নিরাপত্তা সদস্যরা তাকে ঘিরে ফেলেন এবং নিরাপদ স্থানে নিয়ে যান।
অনুষ্ঠানে উপস্থিত সূত্রগুলো জানিয়েছে, এক বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি চালায়। কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে, তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এ ঘটনায় ট্রাম্পের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্পকেও দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা দুজনই নিরাপদে আছেন।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইউজা জিয়াং জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে।
হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি গণমাধ্যম অঙ্গনের বিভিন্ন তারকাও উপস্থিত ছিলেন। গুলির ঘটনায় উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, ঘটনার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন।
সূত্র: আল জাজিরা