নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে।

একই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বেন গুরিওন বিমানবন্দর, হাইফা ও তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ স্থান রয়েছে।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, কুয়েত উপকূলে একটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।

খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের বরাতে দেশটির রাষ্ট্রীয় বেতার জানায়, জাহাজটিতে আঘাত হানা হয়েছে এবং বর্তমানে সেটিতে আগুন জ্বলছে। যুদ্ধকালীন সময়ে ইরানের সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করে এই সদর দপ্তর।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে, যা এখনও চলছে। এসব হামলায় ইরানে এক হাজার ২৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া লেবাননে ইসরায়েলের হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ১৩ জন বেসামরিক নাগরিক এবং যুক্তরাষ্ট্রের ছয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। চলমান সংঘাতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD