আল-আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা জারি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। ফলে শুক্রবার সেখানে ধর্মপ্রাণ মুসলমানরা জুমার নামাজ আদায় করতে জড়ো হতে পারবেন না। নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দখলদার বাহিনী।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রশাসন এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে আল-আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা এবং নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে ওয়েস্টার্ন ওয়াল, আল-আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালকার অন্তর্ভুক্ত। এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক বা অন্য কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।

ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এই পবিত্র স্থান ঘিরে বিভিন্ন বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ আরোপ করে আসছে দেশটি।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD