মাহেদীর জোড়া আঘাতে নাস্তানাবুদ আইরিশরা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
মাহেদীর জোড়া আঘাতে নাস্তানাবুদ আইরিশরা

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছে আইরিশরা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে তারা। আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে আয়ারল্যান্ড। তবে শেখ মাহেদীর জোড়া আঘাতে খেলায় ফিরেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশকে পরাজিত করে চমক দেখানো আয়ারল্যান্ড, দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ব্যাট করতে নেমেছে।

এদিন শুরুটা করেছিল দুর্দান্ত আইরিশরা। কিন্তু কিছুক্ষণে মধ্যেই জোড়া আঘাত হানে বাংলাদেশি ক্রিকেটার শেখ মাহেদী হাসান। তাঁর এই দ্রুত উইকেট তুলে নেওয়ার ফলে খেলায় প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে এনেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। লরকান ট্যাকার ৬ রানে এবং বেন ২ রানে ব্যাট করছেন।

শনিবার (২৯ নভেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন পল স্ট্রালিং ও টিম টেক্টর। তবে ইনিংস লম্বা করতে পারেননি দুজনের কেউই। ১৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন পল স্ট্রালিং। তানজিম সাকিবের বলে ক্যাচ আউট হন তিনি। অন্যদিকে ২৫ বলে ৩৮ রান করে আউট হন টিম টেক্টর।

অন্যদিকে এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হ্যারি টেক্টরও। ১১ বলে ১১ রান করে ফেরেন তিনি। এতে ৮৯ রানে ৩ উইকেট হারায় আইরিশরা।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD