এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হলো ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ফল প্রকাশ করা হয়। এবারও ফল প্রকাশের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি, যা গত জুলাইয়ে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের মতো ‘বাস্তব মূল্যায়ন’ নীতির প্রতিফলন।

ফলের তুলনামূলক চিত্রপ্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ২০২৩ সালে পাশের হার ছিল ৭৮.৬৪ শতাংশ এবং ২০২৪ সালে যা ছিল ৭৭.৭৮ শতাংশ। এ বছর ১১টি বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল।

এবছর ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, বরিশাল ৬২.৫৭, রাজশাহী ৫৯.৪০, দিনাজপুর ৫৭.৪৯, চট্টগ্রাম ৫২.৫৭, ময়মনসিংহ ৫১.৫৪, সিলেট ৫১.৮৬, যশোর ৫০.২০ এবং কুমিল্লা ৪৮.৮৬ শতাংশ।

অন্যদিকে, মাদরাসা ও কারিগরি বোর্ডের ফল সাধারণ বোর্ডের চেয়ে তুলনামূলক ভালো। কারিগরি শিক্ষা বোর্ড: ৬২.৬৭ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ড (আলিম): ৭৫.৬১ শতাংশ।

ফলাফল দেখা যাবে যেভাবে:

শিক্ষার্থীরা তিনটি ভিন্ন মাধ্যমে দ্রুত ফল জানতে পারবে: ১. সাধারণ ৯টি বোর্ডের এইচএসসি ফল (অনলাইন ও এসএমএস): ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd এ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে।

এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

২. মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ফল:ওয়েবসাইট: www.bmeb.gov.bd এর ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখা যাবে, অথবা www.educationboardresults.gov.bd ব্যবহার করা যাবে।

এসএমএস (প্রি-রেজিস্ট্রেশন): ALIM MAD <রোল নম্বর> 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

৩. কারিগরি বোর্ডের ফল:ওয়েবসাইট: www.bteb.gov.bd এর ‘Result Corner’ থেকে প্রতিষ্ঠান কোড ব্যবহার করে ফলপত্র এবং www.educationboardresults.gov.bd এ রোল নম্বর দিয়ে গ্রেড-ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করা যাবে।

এসএমএস: HSC TEC <রোল নম্বর> 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে পুরো ফল ডাউনলোড করতে পারবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD