জিয়ার সমাধিতে ফুল দিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক ট্রেজারার কামরুজ্জামান জাপান ইন্তেকাল করেছেন (ইন্নাইলাইহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি মাগুরাতে নিয়ে যাওয়া হবে।

ছাত্র জীবনে কামরুজ্জামান জাপান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD