‘আমাকে শরীরের কথাও শুনতে হবে’: সামান্তা রুথ প্রভু

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় এবং আকর্ষণীয় অভিনেত্রী সামান্তা রুথ প্রভু বর্তমানে ক্যারিয়ারের পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন। ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে নিজের সমস্ত সময় ব্যয় করার পর, তিনি এখন বেছে বেছে কাজ করতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্তা জানান, “আমি এমন সিনেমায় কাজ করবো যা করতে আমি সত্যিই আগ্রহী। পাশাপাশি নিজের ফিটনেস এবং মানসিক স্বাস্থ্য নিয়েও সচেতন থাকবো। ক্যারিয়ারে আমি অনেক কাজ করেছি যা করতে প্রস্তুত ছিলাম না, কিন্তু এখন থেকে শুধু সেই প্রজেক্টে অংশ নেব যা আমার স্বপ্নের হবে।”

তিনি আরও বলেন, “আমি একবারে পাঁচটির বেশি সিনেমার শুটিং করি না। একথা শিখেছি, আমাকে শরীরের কথাও শুনতে হবে। তাই আগে যা কাজ করতাম তার তুলনায় এখন কম কাজ করি, তবে যেসব কাজ করি, সেখানে নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করি।”

বর্তমানে সামান্তা ‘রক্ষিত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ সিনেমায় আদিত্য রায় কাপুরের বিপরীতে অভিনয় করছেন। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD