রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে মতিহার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কালাম পরভেজ নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং ১৮ মাস বয়সী কন্যা মিথিলা। মাহিম স্থানীয় খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজে নিয়োজিত মিনারুল মাটির ঘরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। গ্রামবাসীর দাবি, তিনি ঋণগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের অন্য সদস্যদের হত্যার পর মিনারুল আত্মহত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, উত্তর ঘরে স্ত্রী ও কন্যার মরদেহ এবং দক্ষিণ ঘরে ছেলে ও মিনারুলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা মিলেছে যে, মিনারুল গামছা দিয়ে স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর নিজে গলায় ফাঁস দেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD