ডিপফেক হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপফেক হেনস্তার শিকার হয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারে তৈরি কিছু ভুয়া ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে তাকে বোল্ড লুকে উপস্থাপন করা হয়েছে। যদিও একটু নজরেই বোঝা যায়, ছবিগুলো সম্পূর্ণ এডিট করা ও বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

বাঁধন নিজেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তার ভাষায়, “ছবিগুলো এডিটেড। ছবির মানুষটি আমি নই। আমাকে সামাজিক মাধ্যমে যেভাবে হেনস্তার চেষ্টা করা হয়, এটা তারই একটি অংশ—এর বাইরে কিছু নয়।”

এই ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আসলে কেউই সমালোচনা নিতে পারে না। প্রতিবাদ করলে একটি পক্ষ ক্ষিপ্ত হয়, অন্য পক্ষ খুশি হয়। আবার কাউকে নিয়ে সমালোচনা করলেও সহ্য হয় না—তখন তারাও ক্ষিপ্ত হয়। আমাকে দলে টানতে না পেরে এসব করা হচ্ছে।”

অভিনেত্রীর এই স্পষ্ট অবস্থান অনেক ভক্ত ও সহকর্মীর প্রশংসা কুড়িয়েছে। সামাজিক মাধ্যমে ডিপফেক প্রযুক্তির এই অপব্যবহার দিন দিন বাড়ছে এবং এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। এই ঘটনার প্রেক্ষিতে অনেকে কড়া নজরদারি ও আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD