শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

বঙ্গোপসাগরে নিম্নচাপ: সারাদেশের নদীবন্দরে সতর্কতা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় সকলের নিরাপত্তার স্বার্থে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২৯ মে) রাত ১টা পর্যন্ত কার্যকর এই পূর্বাভাসে ১৩টি অঞ্চলের নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত এবং বাকি সব নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে যে, ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কতার অংশ হিসেবে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে নদীবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যাত্রী ও নৌযান চালকদের প্রতি জরুরি নির্দেশনা হলো:

১. ২ নম্বর সতর্ক সংকেত জারি হওয়া এলাকায় সব ধরনের নৌযান চলাচল সীমিত বা বন্ধ রাখা।

২. ১ নম্বর সতর্ক সংকেত জারি হওয়া এলাকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

৩. নদীপথে চলাচলকারী যাত্রীদের আবহাওয়া পরিস্থিতির দিকে খেয়াল রাখতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

৪. অপ্রয়োজনীয় নৌযাত্রা পরিহার করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়া অধিদপ্তর সকলের সহযোগিতা কামনা করেছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, গতকাল বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়। এটি আজ ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তরপূর্ব দিকে অবস্থান করছিল যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি।

এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে উপকূল অতিক্রম করবে। যার প্রভাবে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সাগরে সৃষ্ট নিম্নচাপটির প্রভাব ইতোমধ্যে দেশের প্রায় সব জায়গায় পরিলক্ষিত হয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD