শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

সিরাজগঞ্জে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

” শ্রমিক-মা‌লিক এক হ‌য়ে গড়‌বো এদে‌শে নতুন ক‌রে” এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে মহান মে দিবস-২০২৫ উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে বৃহস্প‌তিবার (১ মে) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ প্রদর্শন করে এসে শহিদ এম.মনসুর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উন্নয়নের এ ধারাকে গতিশীল রাখতে উন্নত কর্ম পরিবেশ, শ্রমিক-মালিক সু-সম্পর্ক, শ্রমজীবী মানুষের সুস্থ্যতা ও নিরাপত্তা একান্ত অপরিহার্য। শ্রমজীবী মানুষের দক্ষতা বৃদ্ধিসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

উক্ত অনুষ্ঠানটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এর সভাপতিত্ব স্বাগত বক্তব্য সিরাজগঞ্জ উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন আব্দুল মুমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান। সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র’র শ্রম কল্যাণ সংগঠক মো: এখলাছুর রহমানসহ অন্যান্য শ্রমিক সংগঠকের নেতৃবৃন্দ।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD