যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ টিকটক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছে আলোচিত-সমালোচিত অ্যাপ টিকটক। দীর্ঘদিন আগে দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল অ্যাপটির পরিচালনাকারীরা। তবে, সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছেন আদালত।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল, চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা প্যারেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।

আদালত তার রায়ে বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হবে না।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যাদের মোবাইল বা অন্যান্য ডিভাইসে অ্যাপটি ডাউনলোড করা আছে, তারা এটি আপাতত ব্যবহার করতে পারবেন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নতুন করে কেউ আর অ্যাপ ডাউনলোড এবং আপডেট করতে পারবেন না। এতে ধীরে ধীরে এটি অকার্যকর হয়ে পড়বে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD