সৈকত কলেজে বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নোয়াখালী সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী। প্রতিযোগীদের শপথ বাক্য পাঠ করান কলেজ ক্রিড়া শিক্ষক প্রভাষক সৈকত ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ মো. মোনায়েম খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ দিদার সহ কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীগণ। মাঠে উপস্থিত থেকে খেলাধুলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য মো. হাফিজ আহম্মেদ, কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ, আবু তাহের মুন্সি।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী। এসময় তিনি বলেন খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও ভূমিকা রাখে। তিনি সবাইকে খেলাধুলায় মনঢ়োগী হতে পরামর্শ দেন। পাশাপাশি খেলাধুলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD