শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সাপাহারে বিক্রি হচ্ছে পঁচা-বাসি, ভেজাল খাবার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সাপাহার উপজেলার সদরসহ,  গ্রামগঞ্জের ছোট-বড় হাট-বাজারগুলোতে গড়ে ওঠা হোটেল-রেস্তোরাঁ। বাজারের দোকানে প্রতিদিন বিক্রি হচ্ছে পঁচা-বাসি, ভেজাল খাবার। খাবারের মধ্যে রয়েছে, রান্না করা- মাছ, মাংস, তরকারি, ডাল, বিভিন্ন ধরনের চপ, পেঁয়াজু। মিষ্টির মধ্যে- রসগোল্লা, জিলাপী, চমচম, দই ইত্যাদি।

সঠিক তদারকি না থাকায় এসব দোকানে ভেজাল খাবার বিক্রির পরিমাণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।  প্রায় প্রতিনিয়ত অভিযোগ উঠে একশ্রেণির অসাধু হোটেল মালিক ও বাজারের দোকানের মালিক বিরুদ্ধে। বহুদিনের পুরাতন ভাজা তেল, মসলার মধ্যে মাছ, মাংস রান্না করা হয় বলে জানা গেছে। ভেড়ার মাংস, খাসির মাংস বলে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া  চপ, পেঁয়াজু, শিঙ্গাড়া, দোকান মালিকগুলো নিজে অথবা কর্মচারীর দ্বারা অনেক দিনের পুরাতন পাম, সোয়াবিন তেলে নতুনভাবে চপ, পেঁয়াজু, ছোলাভাজা, চানাচুর, শিঙ্গাড়া ভেজে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অনেকে অভিযোগ করে বলেন, হোটেল-রেস্তোরাঁ ও ভাজার দোকানের তেলে এভাবে বিভিন্ন খাবার ভেজে বিক্রি করছে বলে একাধিক সূত্রে অভিযোগ পাওয়া গেছে। সোনালী বা ব্রয়লার মাংস, বিক্রি করছে দেশি মুরগির মাংস বলে। গ্লাসকাপ, সিলবার কাপ বা কম মূল্যের মাছ রুই, কাতলা বলে বিক্রি করার অভিযোগ বার বার উঠছে। রুই মাছের বাচ্চা বাটা মাছ বলে বিক্রি করা হচ্ছে। হোটেল-রেস্তোরাঁগুলোতে রান্নার আগে এবং রান্নার পরে তদারকির ব্যবস্থা অপরিহার্য বলে মনে করেন সচেতন মহল।

বাসি খাবার মানব দেহের জন্য বিশেষ ক্ষতির কারণ অথচ মিষ্টি বা রান্না করা ভাত, মাছ, মাংস পঁচা-বাসি কি না, তারও তদারকির অভাব। এসব ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে বলে ভুক্তভোগী মহলে অভিযোগ উঠেছে। সাপাহার সদরের  পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলে হোটেল-রেস্তোরাঁ ও ভাজার দোকানগুলোকে পঁচা-বাসি খাবার মুক্তকরণের জন্য অবিলম্বে তদারকির ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।

বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি ভাজা খাবার বিশেষ করে চপ, পেঁয়াজু, ছোলা, নিমকি, পুরি মুখরোচক খাবার,  এ সকল ভাজা খাবার প্রস্তুতের উপকরণ ও তেলের গুণাগুণ নিয়ে। কোনো কোনো অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের তেল এবং নিম্নমানের বেসনের মাধ্যমে কখনও কখনও পুরাতন তেল দিয়ে ও বিভিন্ন ধরনের ভাজা খাবার তৈরি করা হয়।  মানব দেহের জন্য ক্ষতিকর বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের মানহীন খাবার সেই সঙ্গে স্থানীয় প্রযুক্তিতে তৈরি আইসক্রিম শিশু-কিশোরদের স্কুলের পাশে বিক্রি করতে দেখা যায়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD