শাহরুখ আছেন জেনে ‘না’ বলে দিয়েছেন প্রভাস,

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বলিউডে বেশ কিছু বড় সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম ছিল শাহরুখ খানের ‘পাঠান’ ছবি।তবে, জানার পর যে শাহরুখ খান ওই চরিত্রে অভিনয় করছেন, প্রভাস সেই প্রস্তাব ফিরিয়ে দেন। প্রভাসের মতে, তিনি এমন কোনও সিনেমায় কাজ করতে চান, যেখানে তাঁর চরিত্রটিই হবে সিনেমার মূল চরিত্র। আর ‘পাঠান’-এ সেই সুযোগ তিনি পাবেন না। ফলে প্রস্তাবে হ্যাঁ বলার কথা ভাবেননি এক মুহূর্তের জন্যও।

এছাড়াও, সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে রতন সিংহের চরিত্রটি ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু প্রভাস সেই চরিত্রের প্রস্তাব নাকচ করেন। জানা যায়, তখন প্রভাস ‘বাহুবলী ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন, তবে সেটি প্রধান কারণ ছিল না। তিনি চরিত্রটির গল্প পড়ার পর বুঝেছিলেন যে, রতন সিংহের চরিত্রে তার আগ্রহ নেই।‘বাহুবলী ২’-এর মতো তার চরিত্রে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাচ্ছিলেন না তিনি।

সম্প্রতি বিয়ের গুঞ্জনে শিরোনামে এসেছেন প্রভাস। তার সহকর্মী তারকার রামচরণ জানিয়েছেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে। রাম চরণের এমন মন্তব্যের পর দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের একটি টুইট ঘিরেও অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে। এক্স হ্যান্ডলে (টুইটার) তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD