শাকিব খানের পর দেবের সঙ্গে জুটি হয়ে দেখা গেলেন ইধিকাকে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বড়দিন উপলক্ষে মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘খাদান’। ছবিটি দিয়েই দীর্ঘদিন পর পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় দেখা গেল দেবকে।

দেবের বিপরীতে ‘খাদান’ ছবিতে চুক্তিবদ্ধ হন। গত ২০ ডিসেম্বর মুক্তির পর ছবিটিও সুপারহিট। ফলে নিজের দেশেও স্মরণীয় অভিষেক হলো ইধিকার। টানা সাফল্য, ঢাকা ও কলকাতার সিনেমার দুই বড় তারকার সঙ্গে জুটি হওয়াসহ নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সংবাদপত্র ‘সংবাদ প্রতিদিন’-এর সঙ্গে কথা বলেছেন ইধিকা। শাকিব খানের পর দেবের সঙ্গে জুটি হয়ে এমন সাফল্য উপভোগ করছে তিনি।

২০২২ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর। শাকিব খানের সঙ্গে তাঁর পর্দার জুটি সুপারহিট। এর পর থেকেই পশ্চিমবঙ্গের প্রযোজকেরাও তাঁকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন।দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করা অসাধারণ অভিজ্ঞতা। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারত না।’ ইধিকা জানান, প্রযোজক-নির্মাতা চাইলে তিনি দেবের সঙ্গে জুটি হয়ে আরও কাজ করতে চান।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD