লন্ডনে ভ্যালেন্টাইন কনসার্ট, পুরো দল নিয়ে গাইবেন আসিফ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলা গানের জনপ্রিয় তারকা আসিফ আকবর। দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যের মাটিতে গাইতে যাচ্ছেন তিনি। বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইন কনসার্টে গাইবেন এই তারকা, সঙ্গে থাকছে তার পুরো দল। কনসার্টটির আয়োজক যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভি। আয়োজকরা জানান, কনসার্টটি যুক্তরাজ্য ও ইউরোপ প্রবাসী বাঙালিদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা।

 

আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার) লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এই জমকালো সংগীত আয়োজন।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের জন্য স্টল বুকিং ও টিকিটের ব্যবস্থা চলছে।এদিকে আসিফ আকবর তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, ‘আই অন টিভির (লন্ডন) সঙ্গে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। আমাদের দলটি ২৩ ফেব্রুয়ারি রয়‍্যাল রিজেন্সি হলে কনসার্টের জন‍্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘যারা অগ্রীম টিকিট কেটেছিলেন তাদের স্বার্থ বিবেচনায় আমরা উভয়পক্ষ একমত হয়েছি, কনসার্ট হচ্ছে। আর কোনো অনিশ্চয়তা নেই। মাঝখানে দুদিনের জন‍্য যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, সেটার জন‍্য আমরা উভয়পক্ষ দুঃখিত।’

 

বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে আসিফ আকবর মানেই এক অন্যরকম উন্মাদনা। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন কোটি শ্রোতা। বিশেষ করে প্রবাসী বাঙালিদের জন্য এটি একটি আবেগঘন মুহূর্ত হতে চলেছে। কারণ দীর্ঘ বিরতির পর আবারো তিনি লন্ডনের মঞ্চে গান গাইবেন। আয়োজকরা জানান, কনসার্টের জন্য স্টল বুকিং ও টিকিটের ব্যবস্থা চলছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD