যেসব জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা হলো

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁচ জেলা ও চার মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে । সোমবার (৪ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি,শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি
ঢাকা মহানগর উত্তরে বিএনপির আংশিক কমিটির আহ্বায়ক হয়েছেন আমিনুল হক। পাশাপাশি মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর ও ফেরদৌসী আহমেদ মিষ্টি যুগ্ম আহ্বায়ক, আব্দুর রাজ্জাক যুগ্ম আহ্বায়ক (দপ্তর) এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মোস্তফা জামান।

চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি
চট্টগ্রাম মহানগরে বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন আলহাজ এরশাদ উল্লাহ। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ মিয়া ভোলা, এম. এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস. এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর. ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দীন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) ও মনজুরুল আলম মঞ্জু।

এছাড়াও নাজিমুর রহমান কমিটির সদস্য সচিব এবং সদস্য হিসেবে রয়েছেন ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্কর।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD