মেয়েদের ছোট পোশাক পরতে নিষেধ করেন সালমান খান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার সেটে সহ-অভিনেত্রীদের পোশাক নিয়ে কঠোর নিয়ম মেনে চলেন। বিশেষ করে ছোট পোশাক কিংবা শরীর প্রদর্শনকারী পোশাক পরতে তিনি নিষেধ করেন বলে জানিয়েছেন অভিনেত্রী ডেইজি শাহ।

সিনেমার সেটে নায়িকাদের ছোট পোশাক পরা মানা। নিচু ঝুলের জামা কিংবা বক্ষবিভাজিকা প্রদর্শন পছন্দ করেন না তিনি। সহ-অভিনেত্রীদের পোশাক নির্বাচনে সব সময় শালীনতার ওপর জোর দেন। ‘জয় হো’ ছবিতে সালমানের নায়িকা হিসেবে অভিনয় করা ডেইজি শাহ জানান, সালমান সেটে নায়িকাদের পোশাক নিয়ে নিয়ম-কানুন আগে থেকেই স্পষ্ট করে দেন। তিনি চান না তার ছবিতে নায়িকাদের শরীর প্রদর্শন হোক।

সালমান খানের ক্যারিয়ার তিন দশকেরও বেশি সময়ের। এ সময়ে বহু তরুণী নায়িকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। অনেকের ক্যারিয়ার শুরুর পেছনেও সালমানের অবদান রয়েছে। তবে পোশাক নিয়ে তার কড়াকড়ি বলিউডে এখনো আলোচনার বিষয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD