মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়ের কান্ধলভি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার বিচার ও ময়দান জুবায়েরপন্থিদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুবায়েরপন্থি অনুসারীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এ অবরোধ তৈরি করেন জুবায়েরপন্থি। এতে দুই ঘণ্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে।

আন্দোলনকারীরা জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে থাকা জুবায়েরপন্থিদের মঙ্গলবার দিবাগত রাতে মাঠ থেকে মারধর করে বিতাড়িত করা হয়েছে। এসময় সাথীদের মারধর করেছে সাদপন্থিরা। যতক্ষণ না পর্যন্ত সাদপন্থিদের কাছ থেকে মাঠ উদ্ধার করে জুবায়েরপন্থিদের বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এর আগে মঙ্গলবার গভীররাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD