তাহলে কি বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস, পাত্রী কে?

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তারকাখ্যাতির পাশাপাশি ব্যক্তিগত জীবনে অবিবাহিত থাকা নিয়ে আলোচনা বরাবরই তুঙ্গে। সমসাময়িক অনেক তারকা সংসারী হলেও ‘বাহুবলী’খ্যাত এ অভিনেতা এখনো সিঙ্গেল।আনুশকা শেঠি, কৃতি শ্যাননের মতো অভিনেত্রীদের সঙ্গে নাম জড়ালেও কোনো সম্পর্কই বিয়েতে গড়ায়নি। তবে এবার শোনা যাচ্ছে, সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।এ জল্পনার নতুন দিক উন্মোচন করেন প্রভাসের ঘনিষ্ঠজন ও দক্ষিণী তারকা রামচরণ। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রভাস খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। পাত্রী সম্পর্কে বলেন, অন্ধ্রপ্রদেশের গনপভরামের এক মেয়ে।

এরপরই জল্পনা বাড়িয়ে দেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন।এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন প্রভাস ব্কতরা। উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে চান। যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, প্রভাসের বিয়ে জল্পনা নাকি এবারও স্রেফ গুঞ্জন।

পরবর্তী সিনেমার প্রমোশন হিসেবেই হয়তো বিয়ের কৌশল বেছে নিচ্ছেন এই তারকা। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ কুলুপ এঁটেছেন প্রভাস। বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD