জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতি শিল্প উপদেষ্টার আহ্বান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতি শিল্প উপদেষ্টার আহ্বান শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ ঢাকার শ্যামপুরে বিসিআইসি’র রাসায়নিক গোডাউন পরিদর্শন করেন।

শিল্প উপদেষ্টা বলেন, গুদামসমূহ বিস্ফোরক পরিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সম্পৃক্ততা রেখে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত গোডাউনসমূহের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাই উক্ত গোডাউনসমূহ ভাড়া নিয়ে পুরান ঢাকা হতে স্থানান্তরিত হয়ে ব্যবসা সম্প্রসারিত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

উপদেষ্টা জানান, বিগত ২০১৯ সালে পুরান ঢাকার চুড়িহাট্টায় রাসায়নিক দ্রব্যাদি সংরক্ষণের গুদামে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডের সূত্র ধরে পুরান ঢাকার রাসায়নিক গুদামসমূহ রাষ্ট্রীয় জরুরী প্রয়োজন ও জনস্বার্থে এবং অগ্রাধিকার প্রকল্প বিবেচনায় বিসিআইসি’র মালিকানাধীন শ্যামপুরস্থ উজালা ম্যাচ ফ্যাক্টরির ৬.১৭ একর জায়গায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৫৪টি গুদাম নির্মাণ করা হয়েছে।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ও পুরান ঢাকাস্থ কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতিনিধিগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD