গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ ৪ জন দগ্ধ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।  দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে তানজিলের ৩০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ, শামসুলের ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েন। তাদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD