অবশেষে গ্রেফতার সাইফ-কাণ্ডে মূল অভিযুক্ত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

অবশেষে গ্রেফতার সাইফ আলি খানের উপর হামলাকারী। মুম্বাই পুলিশের দাবি রবিবার ভোরে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে তারা গ্রেফতার করেছে ওই ব্যক্তিকে। অভিনেতার ওপর হামলার পর থেকেই ওই দুষ্কৃতীর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল মুম্বই পুলিশের প্রায় ৩০টি দল।

এই অভিযানে যুক্ত মুম্বাই পুলিশের ডিসিপি পদ মর্যাদার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোপ জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিল সে। পুলিশের দাবি, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম বিজয় দাস বললেও পরে মহম্মদ সাজ্জাদ বলে দাবি করে।

গত বৃহস্পতিবারই সাইফের বাড়ির পিছনের সিড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখা গিয়েছিল সন্দেহভাজন এক ব্যক্তির মুখ। সে সময়ই পুলিশ সেই ফুটেজ প্রকাশ করে। তার পর এক কাঠ মিস্ত্রিকে আটক করা হয়। শনিবার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে একজনকে এবং ছত্তিসগড়ের দুর্গ থেকে আর এক জনকেও আটক করা হয়। কিন্তু পরবর্তীতে তাদের নির্দোষ দাবি করে পুলিশ।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD