৫ দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব‌্যাং‌কিং সেবা ৫ দিন বন্ধ থাকবে। আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (৪ ডি‌সেম্বর) বাংলাদেশ ব‌্যাংক এ তথ‌্য জা‌নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডাচ-বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কোর ব্যাংকিং সার্ভিসেস ১ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ০৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এর আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD