সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর দেশটির হায়দেরাবাদে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় এবং এতে আহত হন কয়েকজন। এ সময় প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এ ঘটনাতেই দক্ষিণী এই তারকাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লী থানার পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসে অবস্থিত দক্ষিণী তারকার বাড়ি থেকে হেফাজতে নিয়েছে তাকে। পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয় নায়ককে।
পুলিশ জানলে আরও নিরাপত্তা মোতায়েন করা যেত। তাছাড়া দর্শকদের জন্য আলাদা কোনো প্রবেশ বা প্রস্থান ছিল না। প্রেক্ষাগৃহে উপস্থিত প্রচুর ভিড় এবং নিরাপত্তার অভাবের কারণে পদদলিত হয়ে ওই নারীর মৃত্যু হয় বলে অভিযোগ আছে।

এদিকে কয়েকদিন আগেই প্রেক্ষাগৃহে পদদিষ্ট হয়ে মারা যাওয়া ওই নারী এবং তার নয় বছর বয়সী ছেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন আল্লু আর্জুন।

জানা গেছে, ঘটনার দিন থিয়েটারে দক্ষিণী তারকা হঠাৎ উপস্থিত হওয়ায় বিশৃঙ্খলা শুরু হয়। অপ্রত্যাশিতভাবে প্রিয় তারকার আগমনে দর্শক-শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক ভিড় জমে। কিন্তু এ পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় শ্বাসরোধ এবং আহত হওয়ার ঘটনা ঘটে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD