শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ২৫

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নিয়ন্ত্রণে নেয়ার পর সামনের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। এদিকে বিদ্রোহীদের টার্গেট করে বিমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের টার্গেট করে সিরিয়া ও রাশিয়ার যৌথ বাহিনী বিমান হামলা চালাচ্ছে। হামলায় এই পর্যন্ত ২৫ জন প্রাণ হারিয়েছে।

বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোয়াইট হেলমেট সোমবার ভোরে জানিয়েছে, রোববারের হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও রয়েছেন।

ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও যেসব এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীদের দখলে আছে সেখানেও যুদ্ধবিমান হামলা করেছে। দামেস্ক থেকে এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর বিদ্রোহী গোষ্টি তাহরির আল-শাম বা এইচটিএস আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে। আসাদ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ হারানোর ফলে গৃহ যুদ্ধের নতুন মোড় নিয়েছে। ২০১৬ সালে আসাদ বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছিল।

এদিকে দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি। আসাদ বাহিনী শত্রুদের পরাজিত করে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে নিবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, বিদ্রোহীরা আগের চেয়ে শক্তিশালী রুপ ধারন করেছে। ভবিষ্যতে বিদ্রোহীরা আসাদ বাহিনীর হাত থেকে আরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে তারা বদ্ধ পরিকর।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD