মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। একই সঙ্গে তার গাড়ির চালকসহ আরও ৯ জন আহত হন।

শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। তার আহতের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক ওহিদুজ্জামান।

আহতরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ গ্রামের মো. মিন্টুর ছেলে মো. কবির (২৪), একই গ্রামের ওমর ফারুক (৪০) ও ঢাকার কেরানীগঞ্জের জিনজারা আমিরাবাদের মমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৪২)। তাদের সকলকে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে একটি মাইক্রোতে করে বরগুনা জেলার আমতলী যাচ্ছিলেন ঢাকাই সিনেমার নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে চাপ দেয়। এসময় চিত্রনায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে খাদে নামিয়ে দিলে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং গাড়িটির সামনের বেশ কিছু অংশ ভেঙে চুরমার হয়ে যায়। এতে গাড়িতে থাকা চিত্রনায়ক রুবেল ও তার সফর সঙ্গী, শিক্ষার্থী ও চালকসহ ৯ জন আহত হন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD