শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা, বাংলাদেশ ৬৫ রানে এগিয়ে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বৃষ্টি বাধায় বন্ধ হয়ে আছে বাংলাদেশ-সাউথ আফ্রিকা টেস্টের তৃতীয় দিনের খেলা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে হারিয়ে ২৬৭ রান। মেহেদী হাসান মিরাজ অপরাজিত আছেন ৭৭ রানে। অপর প্রান্তে নাঈম হাসান ১২ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশ এগিয়ে ছিল ৬৫ রানে।

বুধবার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম জুটির ইনিংসের দিকে তাকিয়ে অনেকটা আশা নিয়ে তৃতীয় দিনের খেলা দেখতে বসেছিল বাংলাদেশের দর্শকরা। কিন্তু দিনের শুরুতেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পরে নাজমুল হোসেন শান্তর দল।

ঢাকা টেস্টের তৃতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য ছিল রীতিমত দুঃস্বপ্নের। ৭ ওভারেই টাইগারদের উইকেটের পতন হয় ৩টি। স্কোরবোর্ডে ১২ রান তুলতেই ফিরে গেছেন আগের দিনের অপরাজিত থাকা জয় ও মুশফিক। প্রথম ইনিংসের মতো আবারও ব্যর্থ হয়েছেন লিটন দাস।

শেষবেলায় দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ আর জাকের আলী অনিক। এই জুটিতেই শঙ্কা উড়িয়ে লিড নেয় বাংলাদেশ। ব্যক্তিগত ৫৮ রানে ৫৮ রানে জাকের সাজঘরে ফিরলে ভাঙে ১৩৮ রানের রেকর্ড জুটি। মিরাজ-জাকেরের জুটি টেস্টে যে কোনো উইকেটেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে হাবিবুল বাশার ও জাভেদ ওমরের করা ১৩১ রানের জুটি ছিল সর্বোচ্চ।

তৃতীয় দিনে প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও কেশব মহারাজ।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD