শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

পাবনার সুজানগরে হাজি মার্কেটের আগুনে দগ্ধ ৫

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

পাবনার সুজানগরে হাজি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১০টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মার্কেটের জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। আগুন একে একে ওই মার্কেটের অন্তত ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD