নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের (জিওসি) মুখপাত্র ফারুক হাসান অভিযোগ করেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ১৭ দিন পার হলেও সরকার এখনো পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের গঠিত তদন্ত কমিশন মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ। গণমাধ্যমের ফুটেজে সেনাবাহিনীর সদস্য ও পুলিশের উপস্থিতিতে নুরকে রক্তাক্ত করার প্রমাণ থাকলেও আজ পর্যন্ত কেউ দায়ী হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নূরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এখনও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। তার নাসার হাড় ভেঙে গেছে, চোয়ালে ডিসপ্লেসমেন্ট হয়েছে এবং লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে। ফলে তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না এবং ডাক্তাররা তাকে লিকুইড খাবারের ওপর রেখেছেন।

ফারুক হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডা. মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত নূরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু সরকার বারবার দেশ পরিবর্তনের কথা বলে টালবাহানা করছে। তিনি জানান, সরকার ঘোষিত প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে দলীয় ও পারিবারিকভাবে নূরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD