শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

নতুন মন্ত্রীসভায় থাকছে চমক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তবে দলীয় সূত্র জানিয়েছে, সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চূড়ান্ত করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সূত্রগুলো বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে যে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা ঘুরছে, তার বেশিরভাগই অনুমাননির্ভর। প্রকৃত তালিকা এখনো প্রকাশ করা হয়নি এবং এটি দলীয় চেয়ারম্যানের ব্যক্তিগত ‘সিক্রেট ফাইল’ হিসেবে সংরক্ষিত রয়েছে।

দলটির নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রিসভা গঠন নিয়ে স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে সীমিত পরিসরে পরামর্শ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব পুরোপুরি চেয়ারম্যানের ওপরই রাখা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সূত্র জানায়, নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অনেকেই মন্ত্রিত্ব পাওয়ার আশায় আগ্রহী। কেউ কেউ নিজেদের যোগ্যতা তুলে ধরতে সিনিয়র নেতাদের মাধ্যমে যোগাযোগ করছেন এবং অতীতের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরছেন। তবে সরাসরি দলীয় চেয়ারম্যানের কাছে এ বিষয়ে কথা বলার সুযোগ বা সাহস খুব কম সদস্যেরই রয়েছে।

এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২০৯টি আসনে জয় পেয়েছে বিএনপি। দুটি আসনের ফল প্রকাশ স্থগিত রয়েছে এবং একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

দীর্ঘ প্রায় দুই দশক পর দলটি সরকার গঠনের পথে থাকায় নতুন মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। দলীয় সূত্রের ইঙ্গিত অনুযায়ী, অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক ভূমিকার ভিত্তিতে সীমিত সংখ্যক সিনিয়র নেতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। তবে চূড়ান্ত তালিকা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD