শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর প্রত্যাহার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

রাতভর বিক্ষোভ-সহিংসতা ও পার্লামেন্ট সদস্যদের বিরোধীতার মুখে, সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পরেই তা প্রত্যাহার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল।

স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) সকালে, এক ভাষণে ‘মার্শাল ল’ প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামরিক আইন বাতিলে পার্লামেন্টের অবস্থান মেনে নিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের পর, আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে আইন। অবহিত করা হয়েছে সামরিক বাহিনীকেও।

এর আগে, মঙ্গলবার, হঠাৎই জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট। জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, উত্তর কোরিয়ার ‘কমিউনিস্ট বাহিনীর’ হুমকি থেকে দেশের সুরক্ষায় নেয়া হয়েছে এ পদক্ষেপ।

এরপর সেনাপ্রধান’কে দেয়া হয় আইন বাস্তবায়নের দায়িত্ব। এছাড়াও দেশটিতে নিষিদ্ধ করা হয় সব রাজনৈতিক কর্মকাণ্ড। প্রতিবাদে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। এ সময় সাধারণ মানুষের সাথে নিরাপত্তা কর্মীদের ব্যাপক সংঘর্ষ-ভাঙচুর। সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দিয়েছেন দেশটির ১৯০ এমপি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD