চুয়াডাঙ্গায় বিষ দিয়ে বন্য প্রাণী হত্যা, থানায় সাধারণ ডাইরী

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

চুয়াডাঙ্গায় ভুট্টাখেতে বিষ প্রয়োগে শেয়াল, গন্ধগোকুল, বেজি, পোষা কুকুরসহ বহু বন্যপ্রাণী হত্যা করার অভিযোগ উঠেছে ফারুক হোসেন নামের এক কৃষকের বিরুদ্ধে। সম্প্রতি চুয়াডাঙ্গার সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ানের দীননাথপুর গ্রামের নড়িতলামাঠে এ ঘটনা ঘটে। এসব প্রাণীগুলোকে হত্যার পর নিজেই মাটিচাপা দিয়েছেন অভিযুক্ত ফারুক।

এ ঘটনায় রোববার (২৬ জানুয়ারি) রাতে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডাইরী করেছেন খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃত সংরক্ষক বিভাগের ফরেস্টগার্ড রাসেল মিয়া। অভিযুক্ত ফারুক হোসেন মাখালডাঙ্গা গ্রামের নবীছদ্দীর ছেলে।

এলাকাবাসী জানান, ফারুকের ভুট্টা চাষ রয়েছে দীননাথপুর গ্রামের নড়িতলামাঠে। সেই ক্ষেতে খাবারে সাথে দানাদার নিষিদ্ধ বিষ ফুরাডান মিশিয়ে গত শুক্রবার কোন একসময় ক্ষেতে রেখে আসেন। তারপর সেই খাবার খেয়ে একের পর এক বন্যা প্রাণীসহ পোষা প্রাণীও মারা যেতে থাকে। একে একে মারা গিয়েছে প্রায় ১০ থেকে ১৫ টা প্রাণী। সেই মৃত প্রাণীগুলো থেকে যখন গন্ধ ছড়াচ্ছিলো তখন ওই কৃষক ফারুক নিজেই সেগুলো মাটি চাপা দিয়েছেন। স্থানীয়দের ধারণা এর আগেরও এভাবে প্রাণী হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পরিবেশবাদী সংগঠন পানকৌড়ী প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হামিদ। তিনি বলেন, যে কাজ কৃষক ফারুক করেছে সেটা অমানবিক ও নিকৃষ্ট কাজ। এই অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

চুয়াডাঙ্গা বন বিভাগের কর্মকর্তা রাকিব উদ্দিন জানান, ফারুকের ক্ষেত ও আশেপাশ দিয়ে বিভিন্ন প্রজাতির বণ্যপ্রাণী চলাচল করে। ফারুক মনে করেন বণ্যপ্রাণীরা তার ক্ষেতের ফসলের ক্ষতি করে। তাই তিনি প্রাণীর ভুড়ির সঙ্গে ফুরাডন মিশিয়ে মাঠের বিভিন্ন স্থানে রেখে দেন। এসব বিষ মিশ্রিত ভুড়ি খেয়ে প্রতিদিনই বিভিন্ন প্রজাতির প্রাণী মারা যেতে থাকে। এখন পর্যন্ত পাঁচ থেকে সাতটি শেয়াল, একটি গন্ধগোকুল, একটি বেজি, একটি পোষা কুকুরসহ বিভিন্ন ধরনের প্রাণী মারা গেছে।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এ বন বিভাগের কর্মকর্তা। খুলনা বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল টিম চুয়াডাঙ্গায় এসেছে। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবে বলেও জানান ওই কর্মকর্তা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD