শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ককটেল – পেট্রোল বোমা উদ্ধার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির চকপাড়া বিওপি’র সদস্যরা টহল দেওয়ার সময় এসব  বিস্ফোরক  উদ্ধার করে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন সদরে এক সংবাদ সম্মেলন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক,  লে: কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য জানান।

তিনি বলেন,  ২৪ এপ্রিল  আনুমানিক দুপুর ২টার  সময় ৫৯ বিজিবি’র অধীনস্থ চকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকার অজ্ঞাত স্থান দিয়ে অবৈধ বিস্ফোরক সীমান্ত এলাকা ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী শহর অভিমুখে পরিবহন হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির চকপাড়া বিওপির, সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রম ও টহল তৎপরতা বৃদ্ধি করে। সেই প্রেক্ষাপটে চকপাড়া বিওপি’র নায়েক মো: মাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনাকালে গাড়ীর জন্য অপেক্ষারত ০২জন ব্যক্তি বিজিবি টহল দলকে দেখামাত্রই তাদের নিকটে থাকা ০২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। অতঃপর বিজিবি’র টহল দল ক্যারেট দুটি তল্লাশী করে লাল টেপ দিয়ে মোড়ানো ৯৯ টি ককটেল এবং কাচের বোতল দিয়ে তৈরি করা ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত দ্রব্যাদি’র বিষয়ে জিডি করে শিবগঞ্জ থানায় জমা করা হবে।

তিনি আরও বলেন, সীমান্তে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জাতীয় দ্রব্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং দেশের সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। ভবিষ্যতে সীমান্ত এলাকা ব্যবহার করে যাতে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যাদি দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এবং দুষ্কৃতকারীরা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে বিজিবি সর্বদা সীমান্তে সজাগ থাকবে বিজিবি ।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD