কাফরুলে গ‍্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ : নারীসহ দগ্ধ ৫

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

রাজধানীর মিরপুরের কাফরুলে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১০ নভেম্বর) রাত ১০ থেকে ১১টার মধ্যে কাফরুল কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— রাজিব মিয়া (২১), মোসাম্মৎ সুমি আক্তার (১৮), মোসাম্মৎ সাহানা আক্তার (২২), সুমন মিয়া (২৫) ও মোছাম্মৎ সুবর্ণা আক্তার (২২)। দগ্ধদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এদের মধ্যে রাজিবের ৬ শতাংশ, সুমি ২ শতাংশ, শাহানা দগ্ধ ৫ শতাংশ, সুমন ৩ শতাংশ ও ও সুবর্ণার ৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

 

 

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD