সকল সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সচিব থেকে পিওন পর্যন্ত সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। এ উপলক্ষে গঠিত কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে। দুই থেকে তিনটি বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

এর আগে ১২ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘মহার্ঘ ভাতা’ প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD