শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পিএসসির চার সদস্য

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চারজন সদস্য।

সোমবার (২৫ নভেম্বর) রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তারা। সেখানে তারা আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।

আবু সাঈদের সমাধি জিয়ারত করা সদস্যরা হলেন মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ. এস. এম. গোলাম হাফিজ, ড. মোহাম্মদ সোহেল রহমান এবং ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD